কুরআন - 8:48 সূরা আল-আনফাল অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

48
وَإِذۡ زَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلۡيَوۡمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّي جَارٞ لَّكُمۡۖ فَلَمَّا تَرَآءَتِ ٱلۡفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيۡهِ وَقَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكُمۡ إِنِّيٓ أَرَىٰ مَا لَا تَرَوۡنَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَۚ وَٱللَّهُ شَدِيدُ ٱلۡعِقَابِ

Transliteration: (Wa iz zaiyana lahumush shaitaanu a'maalahum wa qaala laa ghaaliba lakumul yawma minan naasi wa innee jaarul lakum falammaa taraaa'atil fi'ataani nakasa 'alaa aqibaihi wa qaala innee bareee'um minkum innee araa maa laa tarawna inneee akhaaful laah; wallaahu shadeedul 'iqaab)

এবং যখন শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে শোভন করেছিলো আর বললো,’আজ তোমাদের উপর কেউ বিজয়ী হবার মতো নেই এবং তোমরা আমার আশ্রয়ে রয়েছো’। অতঃপর যখন উভয় সৈন্যবাহিনী পরস্পরের সম্মুখীন হলো, তখন সে উল্টো পায়ে পালিয়ে গেলো। আর বললো,’আমি তোমাদের থেকে পৃথক। আমি তা-ই দেখতে পাচ্ছি, যা তোমরা দেখছো না। আমি আল্লাহ্‌কে ভয় করি; এবং আল্লাহ্‌র শাস্তি খুবই কঠিন’।

Sign up for Newsletter

×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now