কুরআন - 40:28 সূরা গাফির অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

28
وَقَالَ رَجُلٞ مُّؤۡمِنٞ مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَكۡتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقۡتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ ٱللَّهُ وَقَدۡ جَآءَكُم بِٱلۡبَيِّنَٰتِ مِن رَّبِّكُمۡۖ وَإِن يَكُ كَٰذِبٗا فَعَلَيۡهِ كَذِبُهُۥۖ وَإِن يَكُ صَادِقٗا يُصِبۡكُم بَعۡضُ ٱلَّذِي يَعِدُكُمۡۖ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ مُسۡرِفٞ كَذَّابٞ

Transliteration: (Wa qaala rajulum mu'minummin Aali Fir'awna yaktumu eemaanahooo ataqtuloona rajulan ai yaqoola Rabbi yal laahu wa qad jaaa'akum bil baiyinaati mir Rabbikum wa iny yaku kaaziban fa'alaihi kazibuh wa iny yaku saadiqany yasibkum ba'dul lazee ya'idukum innal laaha laa yahdee man huwa musrifun kazzaab)

এবং ফির’আউনী সম্প্রদায়ের মধ্য থেকে এক মুসলিম ব্যক্তি, যে আপন ঈমানকে গোপন রাখতো বললো, ‘তোমরা একজন লোককে কি এজন্যই হত্যা করছো যে, তিনি বলেন- আমার রব আল্লাহ্‌; অথচ নিশ্চয় তিনি সুস্পষ্ট নিদর্শনসমূহ তোমাদের নিকট তোমাদের রবের নিকট থেকে নিয়ে এসেছেন? এবং যদি এ কথা মনে করা হয় যে, তিনি ভুল বলছেন, তবে তার ভুল বলার অশুভ পরিণাম তাঁরই উপর বর্তাবে, আর যদি তিনি সত্যবাদী হন, তবে তোমাদেরকেও স্পর্শ করবে এমন কিছু, যার প্রতিশ্রুতি তিনি তোমাদেরকে দিচ্ছেন’। নিশ্চয় আল্লাহ্‌ পথ প্রদান করেন না তাকেই, যে সীমা লঙ্ঘনকারী, মহা মিথ্যাবাদী।

Sign up for Newsletter

×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now