কুরআন - 14:22 সূরা ইব্রাহিম অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

22
وَقَالَ ٱلشَّيۡطَٰنُ لَمَّا قُضِيَ ٱلۡأَمۡرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمۡ وَعۡدَ ٱلۡحَقِّ وَوَعَدتُّكُمۡ فَأَخۡلَفۡتُكُمۡۖ وَمَا كَانَ لِيَ عَلَيۡكُم مِّن سُلۡطَٰنٍ إِلَّآ أَن دَعَوۡتُكُمۡ فَٱسۡتَجَبۡتُمۡ لِيۖ فَلَا تَلُومُونِي وَلُومُوٓاْ أَنفُسَكُمۖ مَّآ أَنَا۠ بِمُصۡرِخِكُمۡ وَمَآ أَنتُم بِمُصۡرِخِيَّ إِنِّي كَفَرۡتُ بِمَآ أَشۡرَكۡتُمُونِ مِن قَبۡلُۗ إِنَّ ٱلظَّـٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

Transliteration: (Wa qaalash Shaitaanu lammaa qudiyal amru innal laaha wa'adakum wa'dal haqqi wa wa'attukum fa akhlaftukum wa maa kaana liya 'alaikum min sultaanin illaaa an da'awtukum fastajabtum lee falaa taloomoonee wa loomooo anfusakum maaa ana bimusrikhikum wa maaa antum bimusrikhiyya innee kafartu bimaaa ashraktumooni min qabl; innaz zaalimeena lahum azaabun aleem)

এবং শয়তান বলবে যখন মীমাংসা হয়ে যাবে, ‘নিশ্চয় আল্লাহ্‌ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমি তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তোমাদের সাথে রক্ষা করিনি এবং তোমাদের উপর আমার কোন আধিপত্য ছিলো না, কিন্তু এতটুকুই যে, আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেদেরকে দোষারোপ করো। না আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে সাহায্য করতে পারবে। ওই যে তোমরা পূর্বে আমাকে শরীক স্থির করেছিলে, আমি তাঁতে অত্যন্ত অসন্তুষ্ট’। নিশ্চয় যালিমদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে।

Sign up for Newsletter

×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now