কুরআন - 10:22 সূরা ইউনুস অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

22
هُوَ ٱلَّذِي يُسَيِّرُكُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۖ حَتَّىٰٓ إِذَا كُنتُمۡ فِي ٱلۡفُلۡكِ وَجَرَيۡنَ بِهِم بِرِيحٖ طَيِّبَةٖ وَفَرِحُواْ بِهَا جَآءَتۡهَا رِيحٌ عَاصِفٞ وَجَآءَهُمُ ٱلۡمَوۡجُ مِن كُلِّ مَكَانٖ وَظَنُّوٓاْ أَنَّهُمۡ أُحِيطَ بِهِمۡ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنۡ أَنجَيۡتَنَا مِنۡ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ

Transliteration: (Huwal lazee yusayyirukum fil barri walbahri hattaaa izaa kuntum fil fulki wa jaraina bihim bi reehin tayyibatinw wa farihoo bihaa jaaa'at haa reehun 'aasifunw wa jaaa'ahumul mawju min kulli makaaninw wa zannooo 'annahum 'uheeta bihim da'a wullaaha mukhliseena lahud deena la'in anjaitanaa min haazihee la nakoonanna minash shaakireen)

তিনিই হন, যিনি তোমাদেরকে স্থলে ও জলে ভ্রমণ করান; এমনকি তোমরা যখন জাহাজে আরোহী হও এবং সেগুলো অনুকূল বাতাসে তাদেরকে নিয়ে চলতে থাকে আর তারা তাঁতে আনন্দিত হলো, তখন সেগুলোর উপর ঝড়ের ঝাপটা এলো এবং চতুর্দিক থেকে তরঙ্গ এসে তাদেরকে ঘিরে ফেললো আর তারা একথা বুঝতে পারলো যে, ‘তারা অবরুদ্ধ হয়ে গেছে;’ তখন তারা আল্লাহ্‌কে ডাকে একান্ত তারই নিষ্ঠাবান বান্দা হয়ে (এ বলে), ‘যদি তুমি আমাদেরকে এটা থেকে রক্ষা করো, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞ হবো’।

Sign up for Newsletter

×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now