Transliteration: (Rabbanaa laa tuzigh quloobanaa ba'da iz hadaitanaa wa hab lanaa mil ladunka rahmah; innaka antal Wahhaab)
হে আমাদের পালনকর্তা! তুমি যখন আমাদের সৎপথে চালিত করেছ, তখন আমাদের অন্তরকে বিপথগামী করো না [14] এবং আমাদের প্রতি তোমার করুণা বর্ষণ করো। নিশ্চয়ই তুমিই পরম দানশীল [15]।
এই দো‘আটি এ কথার প্রতিফলন যে, হিদায়াত পাওয়ার পরও কেউ পথভ্রষ্ট হতে পারে— এ ভয় থেকেই বান্দারা প্রভুর কাছে আশ্রয় চায়। “আমাদের অন্তরকে বিপথগামী করো না”— অর্থাৎ, পথপ্রাপ্তির পর যেন কোনো বাতিল আকীদা বা গোমরাহিতে না জড়াই। আল্লাহর হিদায়াত যেমন এক মহা নেয়ামত, তেমনি এই হিদায়াতে দৃঢ় থাকা আরও বড় রহমত। তাই হিদায়াতপ্রাপ্ত ব্যক্তিরাও পথচ্যুতি থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত প্রার্থনা করে থাকেন।
এই আয়াত থেকে বোঝা যায়— ঈমান ও জ্ঞানসম্পন্ন লোকদের জন্যও আত্মঅহংকারের কোনো স্থান নেই। তাদেরও নিজের পরিণতির জন্য শঙ্কিত থাকা উচিত। কারণ, সব কিছুই আল্লাহর হাতে। যে জান্নাতের ওয়াদা পেয়েছে, সে তা কেবল এজন্যই পাবে যে, আল্লাহ ‘আল-ওাহ্হাব’ হিসেবে তাকে মৃত্যু পর্যন্ত হিদায়াতে অটল রাখবেন। সুতরাং এই আয়াতের শিক্ষা: বিনয়ী হও, সবসময় আল্লাহর রহমত চাও, আর জীবনের শেষ পর্যন্ত হেফাজতের জন্য দো‘আ করো।
For a faster and smoother experience,
install our mobile app now.
সূরা আলে ইমরান আয়াত 8 তাফসীর